ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিলেট বোর্ডে বেড়েছে পাসের হার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৭, ৩০ ডিসেম্বর ২০২১
সিলেট বোর্ডে বেড়েছে পাসের হার
ফাইল ছবি

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ। এবার জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৮৩৪ জন। গত বছরের চেয়ে এ বছর পাসের হার বেড়েছে ১৭.৯৯ শতাংশ।

গেল বছর পাসের হার ছিল ৭৮.৭৯ শতাংশ। একইসঙ্গে শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। এ বছর ১৮৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। গেল বছর এ সংখ্যা ছিল ৪৩টি। বৃহস্পতিবার সিলট শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। 

এ বছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ১৯ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ১ লাখ ১৫ হাজার ৭০০ জন। পাসের ৯৬.৭৮। পাসকৃতদের মধ্যে ছেলে ৫১ হাজার ৩৮৬ জন, মেয়ে ৬৪ হাজার ৩১৪ জন।

আরো পড়ুন: কক্সবাজারে বাসচাপায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৩৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ২ হাজার ২৮ জন ছেলে এবং ২ হাজার ৮০৬ জন মেয়ে। অর্থাৎ, ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার ও জিপিএ ৫ পাওয়ার সংখ্যা বেশি। 

এদিকে, বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৫.২৯, মানবিক বিভাগে পাসের হার ৯৭.২৬ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯৫.৬৩।

জেলাভিত্তিক ফলাফলে দেখা গেছে, সিলেট বিভাগের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে সুনামগঞ্জ। এ জেলায় পাসের হার ৯৭.৫৩। সিলেট জেলায় পাসের হার ৯৭.৪২, মৌলভীবাজারে ৯৬.৭৯ এবং হবিগঞ্জে পাসের ৯৬.৫৫।

অন্যদিকে জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে এগিয়ে রয়েছে সিলেট জেলা। মোট জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে সিলেটের ২,২৯৮ জন শিক্ষার্থী রয়েছে। এছাড়া মৌলভীবাজারের ১,০৪০ জন, হবিগঞ্জের ৮৬৯ জন এবং সুনামগঞ্জের ৬২৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!