ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

অপহরণের ১১ দিন পর দুই রোহিঙ্গা কিশোর উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   
প্রকাশিত: ১৩:১২, ৩০ ডিসেম্বর ২০২১
অপহরণের ১১ দিন পর দুই রোহিঙ্গা কিশোর উদ্ধার
উদ্ধারকৃত দুই রোহিঙ্গা কিশোর

কক্সবাজারের থাইংখালী শরণার্থী ক্যাম্প এলাকা থেকে অপহরণের ১১ দিন পর শালবাগান ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে অপহৃত দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে (এপিবিএন)পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার সকালে হ্নীলা ইউপি শালবাগান ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অপহৃতরা উখিয়া উপজেলার থাইংখালী ক্যাম্পের বাসিন্দা করিমুল্লাহ ছেলে মো. আনাস, একই ক্যাম্পের বাসিন্দা মো. হোসেনের ছেলে আব্দুল্লাহ।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।

আরো পড়ুন: কক্সবাজারে মাদক ও টাকাসহ রোহিঙ্গা আটক 

তিনি বলেন, গত রোববার রাতে ঐ দুই কিশোরকে দুস্কৃতকারীরা অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি স্বজনেরা এপিবিএনকে অবহিত করে। ঘটনার পর থেকে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে শালবাগান ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল অভিযান চালিয়ে ক্যাম্পের ব্লক-ই/১ সংলগ্ন পাহাড় থেকে অপহৃত দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, উদ্ধারকৃতরা বর্তমানে ক্যাম্প হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত কর গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!