ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

জেএমবির সামরিক কমান্ডার সেলিম রিমান্ডে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৬, ২৯ ডিসেম্বর ২০২১
জেএমবির সামরিক কমান্ডার সেলিম রিমান্ডে
মোহাম্মদ সেলিম

চট্টগ্রামে গ্রেফতার জেএমবির সামরিক কমান্ডার মোহাম্মদ সেলিমের একদিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত এ রিমান্ড দেন।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) কামরুল হাসান বলেন, দুই নম্বর গেট পুলিশ বক্সে বোমা হামলার মামলায় সেলিমের পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে, ভোরে নগরীর আকবরশাহ থানার বন্দর লিংক রোডের বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। সেলিম লোহাগাড়া উপজেলার জঙ্গল পদুয়ার তরুলতা এলাকার আবু তালেবের ছেলে।

আরো পড়ুন: সিরাজগঞ্জে সড়ক ঝরল শিক্ষিকাসহ দুইজনের প্রাণ

পুলিশ জানায়, ২০২০ সালের ২৮ ফ্রেব্রুয়ারি নগরীর দুই নম্বর গেট এলাকায় পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন নব্য জেএমবির সামরিক কমান্ডার সেলিম। ওই ঘটনায় করা মামলায় গ্রেফতার ১২ জনের মধ্যে নয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরমধ্যে আটজনই সেলিমের নাম ও সংগঠনে তার ভূমিকার কথা উল্লেখ করেন।

এর আগে, চট্টগ্রামে ১৩ মামলার আসামি ‘জলদস্যু লিডার’ ফরিদ আলম প্রকাশ মিন্টুকে গ্রেফতার করেছে র‌্যাব। তাকে নগরীর লালদিঘীর পাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফরিদ কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার পরান সিকদার পাড়ার আবুল কালামের ছেলে। গত ২৫ ডিসেম্বর র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লা. লে. নিয়াজ মোহাম্মদ চপলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!