ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কক্সবাজারে হোটেল থেকে ২১ নারী-পুরুষ আটক

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ২০:৪৫, ২৭ ডিসেম্বর ২০২১
কক্সবাজারে হোটেল থেকে ২১ নারী-পুরুষ আটক
২১ নারী ও পুরুষকে আটক করেছে পুলিশ। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার শহরের লালদীঘিপাড়ের হোটেল পাঁচতারা ও আহসান বোর্ডিং  থেকে ২১ নারী ও পুরুষকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জাম, যৌন উত্তেজক মেডিসিন এবং ২ বস্তা কনডম উদ্ধার করা হয়।

সোমবার বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ অভিযান চলাকালে এসব উদ্ধার করা হয়েছে । 

স্থানীয়রা জানান, লালদিঘীর পাড় এলাকার মৃত সৈয়দ নুরের ছেলে রমজান আলী সিকদারের মালিকানাধীন হোটেল পাঁচতারা ও মৃত আহসান উল্লাহর ছেলে শহর আলীর মালিকানাধীন আহসান বোর্ডিং এ প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ চলে। অফিস- আদালতে আসা সাধারণ মানুষ এ বিষয়ে অস্বস্তিবোধ করে এবং পরিবার-পরিজন নিয়ে চলাফেরায়ও পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ এ অভিযান পরিচালিত হয়েছে। 

কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) ইন্সপেক্টর সেলিম উদ্দিন জানান, শহরের লালদীঘি পাড়ের হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালিত হয়। হোটেল পাঁচতারা ও আহসান বোর্ডিংয়ে অভিযান চালিয়ে ১৪ খদ্দের ও ৭ পতিতাকে আটক করা হয়েছে। পতিতাবৃত্তির দায়ে এসব হোটেলের মালিকদেরও আইনের আওতায় আনা হবে এবং এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!