ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নওগাঁয় ১১ ইউনিয়নে জয়ী নৌকার প্রার্থী

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫২, ২৭ ডিসেম্বর ২০২১
নওগাঁয় ১১ ইউনিয়নে জয়ী নৌকার প্রার্থী
(ছবি: সংগৃহীত)

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁ জেলার তিন উপজেলার ২৬টি ইউনিয়নে নৌকা প্রতীকে ১১ জন এবং স্বতন্ত্র ১৫ জন প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসেন, আত্রাই উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং মহাদেবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

ধামইরহাট উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকে চারজন ও স্বতন্ত্র চারজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আরো পড়ুন: গুলিতে নিহত স্বামী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন স্ত্রী শেফালী

নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন- জাহানপুর ইউনিয়নে গোলাম কিবরিয়া, উমার ইউনিয়নে ওবায়দুল হক সরকার, ইসবপুর ইউনিয়নে মাহফুজুল হক লাকি এবং আলমপুর ইউনিয়নে ওসমান গনি।

স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা হলেন- ধামইরহাট সদর ইউনিয়নে এ টি এম বদিউল আলম, খেলনা ইউনিয়নে আলহিল মাহমুদ চৌধুরী, আড়ানগর ইউনিয়নে মোসাদ্দেকুর রহমান, আগ্রাদ্বিগুন ইউনিয়নে ইসমাইল হোসেন মোস্তাক।

অপরদিকে, মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকে পাঁচজন ও স্বতন্ত্র পাঁচজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!