[ দেশজুড়ে ]
ট্রাকচাপায় সড়কে নিথর বাবা-ছেলে
ফাইল ছবি
পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার অমরাখানা ইউনিয়নের বোর্ডবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের দক্ষিণ মিঠাপুকুর এলাকার মো. কাচুর ছেলে ৬৫ বছর বয়সী মমির উদ্দিন ও তার ছেলে ৪০ বছর বয়সী রেজাউল করিম। মমির উদ্দিন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, দুপুরে পঞ্চগড় থেকে বাবাকে নিয়ে মোটরসাইকেলে তেঁতুলিয়ায় যাচ্ছিলেন রেজাউল করিম। সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেজাউল করিম নিহত হন। পরে স্থানীয়রা দ্রুত তার বাবা মমির উদ্দিনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!