ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৪, ২১ ডিসেম্বর ২০২১
গাজীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
দুর্ঘটনাকবলিত বাস

গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা হাজিবাড়ি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা মুক্তিসেনা পরিবহন ও ঢাকা থেকে ছেড়ে আসা ঠিকানা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা মুক্তিসেনা পরিবহন চন্দ্রা হাজিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঠিকানা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ঠিকানা পরিবহনের চালকসহ কয়েকজনের অবস্থা গুরুতর।

আরো পড়ুন: চুল কেটে মাথায় আনারস প্রতীক ফুটিয়ে সমর্থকের ব্যতিক্রমী প্রচারণা

সালনা হাইওয়ে থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কেউ নিহত হননি। চালকসহ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা রেকার দিয়ে গাড়ি সরিয়ে নিচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!