[ দেশজুড়ে ]
রংপুর মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
(ছবি: সংগৃহীত)
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার সাত নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার সকাল সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট কাজ করেছে।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ছালেহ উদ্দীন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টার কম সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ সময় ছয়টি ইউনিট কাজ করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!