ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মতলবে অটোরিকশা চাপায় বৃদ্ধের মৃত্যু 

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪০, ১৯ ডিসেম্বর ২০২১
মতলবে অটোরিকশা চাপায় বৃদ্ধের মৃত্যু 
ছবি প্রতীকী

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার গজরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধর নাম শরবত আলী। তিনি গজরার পশ্চিম রায়েরদিয়া গ্রামের মৃত আদম আলী প্রধানের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার গজরা বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন শরবত আলী। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশাটি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে পাঠান। পরে নিউরো সায়েন্স হাসপাতালে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!