[ দেশজুড়ে ]
যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
নিহত সাব্বির
যশোরের ঝিকরগাছায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. সাব্বির হোসেন নামে ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির উপজেলার শংকরপুর এলাকার আকবার হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম।
তিনি জানান, স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।
নিহতের ভাই রাব্বি বলেন, মুসা নামে এক ছেলের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। সে চাকু মেরে আমার ভাইকে হত্যা করেছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!