[ দেশজুড়ে ]
বোরকা পরে ডাকাতি মামলার অন্যতম আসামি ধরল পুলিশ
গ্রেফতারকৃত ডাকাতি মামলার আসামি বরকত
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকশার কেন্দ্রচড়া এলাকায় বোরকা পরে অভিযান চালিয়ে ডাকাতি মামলার অন্যতম আসামি বরকত আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত বরকত উপজেলার বাগবাড়ী গ্রামের মৃত মহিরের ছেলে। তার গ্রেফতার করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কামারখন্দ থানার ওসি হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার হাসিবুল আলমের নির্দেশনায় শুক্রবার সন্ধ্যায় একদল পুলিশ বোরকা ও কাদে ব্যাগ ঝুলিয়ে অসহায় মেয়ে সেজে উল্লেখিত এলাকায় বিশেষ কৌশলে অভিযান চালায়।
এ সময় বোরকা পরিহিত পুলিশের এক সদস্য বরকত আলীর কাছে সাহায্য চায়। সাহায্য নেয়ার আগেই পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বরকত ডাকাতি মামলার অন্যতম পলাতক আসামি।
এরআগে একই মামলার আসামি উল্লাপাড়া উপজেলার পারকুল গ্রামের আল মাহমুদ, ভাগলগাছি গ্রামের সুম হোসাইন হান্নান ও কামারখন্দের বাগবাড়ী গ্রামের আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!