[ দেশজুড়ে ]
ভোটারের দোয়া নেয়ার সময় প্রার্থীর মৃত্যু
নিহত খাইরুল ইসলাম (ছবি: ডেইলি বাংলাদেশ)
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী খাইরুল ইসলাম মারা গেছেন। শনিবার দুপুরে ভোটারদের কাছে দোয়া নেয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তিনি ধরঞ্জী ইউপির ৭নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন।
পাঁচবিবি উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার জানান, খাইরুল ইসলাম এর আগেও মেম্বার ছিলেন। আগামী ৫ জানুয়ারি নির্বাচনকে ঘিরে ভোটারদের কাছে দোয়া নিয়েছেন খাইরুল ইসলাম। শনিবার দুপুরে নিজ বাড়িতে ভোটারদের দোয়া নেওয়ার সময় হঠাৎ বুকের ব্যথা অনুভব করে। পরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়ার পথে মারা যান।
পাঁচবিবি উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, নির্বাচনের আগে যদি কোনো চেয়ারম্যান প্রার্থী মারা যায় সেক্ষেত্রে নির্বাচন স্থগিত হয়। যেহেতু খাইরুল সদস্য প্রার্থী সেক্ষেত্রে নির্বাচন স্থগিত হবে না।
তিনি আরও বলেন, ১৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে এবং ২০ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএডি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!