[ দেশজুড়ে ]
শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাক কাড়ল স্বামী-স্ত্রীর প্রাণ
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল
ময়মনসিংহের ত্রিশালে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ত্রিশাল-বালিপাড়া রোডের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাছেরদিয়ার টলটলিপাড়া গ্রামের মানিক হোসেনের ৩৮ বছর বয়সী ছেলে ইমাদুল হোসেন ও তার স্ত্রী নার্গিস আক্তার।
নিহতদের স্বজনরা জানান, মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে কোনাবাড়ী থেকে শ্বশুরবাড়ি ময়মনসিংহের নান্দাইলে বেড়াতে যাচ্ছিলেন ইমাদুল। সকাল পৌনে ৯টার দিকে তাদের মোটরসাইকেলকে বিপরীতমুখী ত্রিশালগামী একটি বালুবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী স্ত্রী নার্গিস আক্তার নিহত হন। আহত ইমাদুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ত্রিশাল থানার এসআই আলমগীর হোসেন জানান, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনাটি ঘটতে পারে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!