[ দেশজুড়ে ]
নোয়াখালীতে দুই রোহিঙ্গা যুবক আটক
সুধারাম মডেল থানা -ফাইল ছবি
নোয়াখালী পৌরসভা এলাকা থেকে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে নোয়াখালীর মাইজদী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পের আবুল ফয়েজের ছেলে মো. ফয়সাল ও জাফরের ছেলে মো. মামুন।
সুধারাম মডেল থানার ওসি মো. শাহেদ উদ্দিন বলেন, উখিয়া থেকে নোয়াখালীর মাইজদী বাজারে আসেন দুই রোহিঙ্গা যুবক। বুধবার সন্ধ্যায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!