ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

কিশোরগঞ্জ ও ভৈরব প্রতিনিধি 
প্রকাশিত: ২১:১৯, ১৪ ডিসেম্বর ২০২১
বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
কুলিয়ারচর থানা ভবন- ফাইল ফটো

কিশোরগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেছেন বোনকে উত্যক্ত করার প্রতিবাদে ভাই রাহাত কবীর আলম হত্যার প্রধান আসামি রকি। সোমবার আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেল হাজতে পাঠানো হয়।

জানা যায়, হত্যাকাণ্ডের পর রকি ঢাকার সাভার এলাকায় পলাতক ছিলেন। পরে পুলিশ সাভারে অভিযান চালালে তিনি কৌশলে পালিয়ে গিয়ে ঢাকা এয়ারপোর্টের দক্ষিণ এলাকায় আত্মগোপন করেন। সেখানেও পুলিশ অভিযান চালায়। বিভিন্ন স্থানে পুলিশী অভিযান অব্যাহত থাকার কারণে রকি আদালতে আত্মসমর্পণ করে।

কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। বাকী আসামিরাও খুব শিগগিরই আইনের আওতায় আসবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!