ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে, স্বামী দিল সিগারেটের ছ্যাঁকা

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৩, ১৪ ডিসেম্বর ২০২১
পরিবারের অমতে ভালোবেসে বিয়ে, স্বামী দিল সিগারেটের ছ্যাঁকা
সিগারেটের ছ্যাঁকা দিয়ে শরীর ঝলসে দিয়েছে পাষণ্ড স্বামী

যৌতুক না পেয়ে শান্তা খাতুন নামে এক পোশাক শ্রমিককে সিগারেটের ছ্যাঁকা দিয়ে শরীর ঝলসে দিয়েছে পাষণ্ড স্বামী। মঙ্গলবার সকালে শান্তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, সোমবার (১৩ ডিসেম্বর) রাতে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শান্তা বলেন, পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করি পরিবহন শ্রমিক সাভারের গেন্ডা এলাকার নজরুল ইসলামের ছেলে জাহিরুল ইসলাম সাগরকে। বিয়ের কিছুদিন পর থেকে সাগর যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করে। সবশেষ সোমবার রাতে যৌতুকের বিষয়টি মা-বাবাকে জানাতে বললে অস্বীকার করি। এতে ক্ষিপ্ত হয়ে মারধর এবং সিগারেটের আগুন দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছ্যাঁকা দেয়। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফলি। জ্ঞান ফিরলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি অবস্থায় দেখতে পাই।

সাভার মডেল থানার ওসি কাজী মাঈনুল ইসলাম বলেন, এখনো অভিযোগ ও পয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!