[ দেশজুড়ে ]
টেকনাফে অস্ত্রসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসী ধরা
অস্ত্রসহ আটক রোহিঙ্গা সন্ত্রাসীরা (ছবি: ডেইলি বাংলাদেশ)
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। সোমবার ভোররাতে উখিয়ার কয়েকটি ক্যাম্পে অভিযান চালিয়ে থেকে তাদেরকে আটক করে।
আটকরা হলেন- জোবায়ের মোহাম্মদ, মো. আয়াছ ও আয়াত উল্লাহ।
বিষয়টি নিশ্চিত করে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক জানান, অস্ত্রসহ কয়েকজন সন্ত্রাসীর অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পলায়নকালে তিন সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের শরীরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল ও দুইটি কার্টুজ উদ্ধার করা হয়। পরে তাদের উখিয়া থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা তথাকথিত আরসার সদস্য বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএডি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!