[ দেশজুড়ে ]
কানে শোনেন না শতবর্ষী ইয়াকুব, কাটা পড়লেন ট্রেনে
ছবি: সংগৃহীত
লালমনিরহাটের আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে ইয়াকুব আলী নামে এক শতবর্ষী নিহত হয়েছেন। তিনি কানে শুনতেন না।
সোমবার সকাল ১০টার দিকে ঐ উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্ব দৈলজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, সকালে ছোট ছেলের বাড়িতে খাওয়া-দাওয়া শেষে রেললাইন দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন শতবর্ষী ইয়াকুব আলী। ঐ সময় বুড়িমারী থেকে লালমনিরহাটগামী একটি ট্রেন বারবার হর্ন দিলেও তিনি শুনতে পাননি। এক পর্যায়ে ট্রেনের ধাক্কার পর চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন ঐ বৃদ্ধ।
লালমনিরহাট জিআরপি থানার ওসি বাহারুল ইসলাম জানান, নিহতের পরিবারের লোকজন বিষয়টি জানিয়েছেন। যেহেতু নিহত বৃদ্ধ একজন প্রতিবন্ধী, তাই জনপ্রতিনিধির মাধ্যমে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!