ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খাদ্য ভেবে কীটনাশক খেলো দুই শিশু, ঝরল প্রাণ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:১০, ১৩ ডিসেম্বর ২০২১
খাদ্য ভেবে কীটনাশক খেলো দুই শিশু, ঝরল প্রাণ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরিষাবাড়ী

জামালপুরের সরিষাবাড়ীতে কীটনাশক খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউপির শিমুলতাইর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- শিমুলতাইর গ্রামের ইজিবাইক চালক সুমন মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার ও প্রতিবেশী কৃষক মুজা মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন।

পারিবারিক সূত্র জানায়, দুই শিশু একসঙ্গে খেলা করছিল। একপর্যায়ে ঘরে থাকা গুঁড়ো জাতীয় কীটনাশক খাদ্যবস্তু ভেবে উভয়েই খেয়ে ফেলে। পরিবারের লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রাজবংশী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!