[ দেশজুড়ে ]
নিখোঁজের তিনদিন পর পুকুরে মিলল শিশুর লাশ
ফাইল ফটো
বরগুনায় নিখোঁজের তিনদিন পরে পুকুরের পানিতে ভেসে উঠেছে নিসাত নামের ৯ বছর বয়সী শিশুর লাশ। নিসাত বেতাগীর বকুলতলী গ্রামের মো. জাহাঙ্গী মিয়ার ছেলে। গত তিনদিন ধরে নিখোঁজ ছিলো সে।
শনিবার সকাল ৭টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে ভেসে উঠে নিসাতে লাশ।
স্থানীয়রা জানান, জাহাঙ্গীর তার ছেলেসহ ঢাকায় বসবাস করতেন। কয়েকদিন আগে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন তারা। গত বৃহস্পতিবার থেকে নিসাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শনিবার সকলে তার লাশ পুকুরে ভেসে উঠে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, ঘটনাস্থল থেকে শিশু নিসাতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএডি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!