ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

যশোরে ছুরিসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

যশোর প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:৫৬, ১০ ডিসেম্বর ২০২১
যশোরে ছুরিসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক
আটক: প্রতীকী ছবি

যশোরে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত নয়টার দিকে শহরের সার্কিটহাউজ পাড়া থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নয়টি বার্মিজ ছুরি উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, বেজপাড়া আনসার ক্যাম্পের পাশের মোল্যা জাহিদের ভাড়াটিয়া তাজুল ইসলামের ছেলে সোয়াইব ইসলাম (১৪), মুড়লি মহাসিন স্কুলের পাশে রাজু শেখের ছেলে ইয়াসিন আরাফাত (১৬), সদর উপজেলার রঘুরামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে নাঈম হাওলাদার (২২), উপশহরের মিজানুর রহমানের ছেলে বিল্পব হোসেন (১৯), শেখহাটি সরদারপাড়ার কালিতলার সেলিম শেখের ছেলে মিরাজ শেখ (১৯), বড় ভেকুটিয়া গ্রামের রাজ্জাক হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন তপু (১৯), নওদা গ্রাম বিশ্বাস বাড়ির মোড়ের কামরুল হাসানের ছেলে কামরুল হাসন (২৪), বড় ভেকুটিয়া গ্রামের শওকত সরদারের ছেলে রাসেল (৩০), মুড়লি খা পাড়ার নাজনিন চেয়ারম্যানের বাড়ির পাশের মাসুদ শেখের ছেলে ইমদাদুল শেখ (১৬)। 

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, আটককৃতরা বৃহস্পতিবার রাত আটটার দিকে যশোর জিলা স্কুল ও সার্কিট হাউসের মধ্যবর্তী রাস্তার নতুন ভবনের সামনে জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় তারা পালানোর চেষ্টা করলেও ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে নয়জনের দেহ তল্লাশি করে নয়টি ছুরি উদ্ধার করা হয়েছে। 

ওসি তাজুল ইসলাম বলেন, আটককৃতরা কিশোর গ্যাংয়ের সদস্য। এরা শহরে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!