ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে জুট মিলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩১, ১০ ডিসেম্বর ২০২১
রাজবাড়ীতে জুট মিলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজবাড়ীতে জুট মিলে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে রাজবাড়ী-ফরিদপুরসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

শুক্রবার ভোর সোয়‌া ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে সকাল ৯টা পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মিলের ইমারেশন প্ল্যান থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!