ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১২

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৫, ৭ ডিসেম্বর ২০২১
হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১২
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বানিয়াচঙ্গে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার আনোয়ারপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, ওই এলাকায় ডাইলা শাহ নামক একটি মাজার রয়েছে। মাজারের সামনের কিছু জমি নিয়ে খাদিম হায়দার আলী শাহ’র সঙ্গে পার্শ্ববর্তী রঙ্গিলা মিয়ার দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তারা দুপুরে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

এতে জনি মিয়া, আশিক আলি, সামিনা বেগম, মালু মিয়া, সায়েল মিয়া, হাবিব মিয়া ও তাহেরা বেগম আহত হন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি জানান, অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!