ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় কীটনাশক খাইয়ে হত্যাচেষ্টা

কুষ্টিয়া প্রতিনিধি  
প্রকাশিত: ১৬:২৩, ৭ ডিসেম্বর ২০২১
স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় কীটনাশক খাইয়ে হত্যাচেষ্টা
ফাইল ছবি

কুষ্টিয়ার মিরপুরে ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘাস মারার কীটনাশক খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামী হৃদয় আলীর বিরুদ্ধে। 

গুরুতর অসুস্থ অবস্থায় স্ত্রী শাহনাজ খাতুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস। 

অভিযুক্ত স্বামী হৃদয় আলী মিরপুর উপজেলার ধুবইল ইউপির গোবিন্দগোনিয়া গ্রামের শরীফ আলীর ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। গুরুতর অসুস্থ শাহনাজ খাতুন একই উপজেলার ছাতিয়ান ইউপির ছাতিয়ান গ্রামের সাহেব আলীর মেয়ে।
 
জানা গেছে, হৃদয় আলীর সঙ্গে ৯ মাস আগে শাহনাজ খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সঙ্গে সবসময় মনোমালিন্য চলতে থাকে শাহানাজের। কৌশলে ঘাস মারার বিষ খাইয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কৌশলে হত্যার চেষ্টা করে হৃদয় আলী। বর্তমানে গু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

শাহানাজের বাবা সাহেব আলী বলেন, আমার মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে হৃদয়ের সঙ্গে সবসময় মনোমালিন্য চলতে থাকে। গত ২৭ নভেম্বর সন্ধায় আমার মেয়ে ও জামাই হৃদয় আলী আমার বাড়িতে বেড়াতে আসে। সকালে মেয়ের হাতে একটি ফিজ আপের বোতল দিয়ে বলেন এই ওষুধটি খেলে তাদের পেটের বাচ্চা সুস্থ থাকবে। তারপর তিনি চলে যান। পরেরদিন দুপুরে হৃদয় ফোন করে জানতে চায় মেয়ে ওষুধটি খেয়েছে কিনা। দুপুরে ফিজআপের বোতলের থাকা পানি পান করে শাহনাজ। পান করার সঙ্গে সঙ্গে মেয়ের বমি শুরু হয়।

তিনি আরো বলেন, অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে মিরপুর হাসপাতালে নিয়ে যাই। সেখানে জামাইকে খবর দিলে হাসপাতালে এসে ঘাস মারা বিষের কথা স্বীকার করেন। তারপর থেকে তিনি পলাতক রয়েছেন। বর্তমানে মেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে।

মিরপুর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি  তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!