ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে ৬ বসতঘর বিধস্ত, তিন নারী আহত

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৮, ৬ ডিসেম্বর ২০২১
রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে ৬ বসতঘর বিধস্ত, তিন নারী আহত
ফাইল ছবি

রাঙামাটির লংগদু বন্যহাতির আক্রমণে ছয়টি বসতঘর বিধস্ত ও তিন নারী আহত হয়েছেন। এছাড়া ঘরে রাখা ধান-চালও খেয়ে নষ্ট করে ফেলেছে হাতির পাল।

রোববার মধ্যরাতে ঐ উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের খাগড়াছড়ি-শামসুপাড়ায়। আহতরা হলেন- ঐ এলাকার ফুলবানু, ফুলজান বেগম, ফাতেমা বেগম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যহাতির উপস্থিতি টের পেয়ে ঘুম থেকে উঠে পড়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এরপর জীবন বাঁচাতে বিভিন্ন দিকে পালিয়ে যায়। ঐ সময় হাতির পাল ঘরগুলো বিধস্ত করে ও ঘরে থাকা ধান-চাল খেয়ে ও পায়ে মাড়িয়ে নষ্ট করে।

ভাসাইন্যাদম ইউনিয়নের মেম্বার হুমায়ুন কবির বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত তিন নারীকে লংগদু স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!