[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে ২ কেজি গাঁজাসহ আটক ১
গাঁজাসহ আটককৃত ব্যক্তি
মানিকগঞ্জে প্রায় দুই কেজি গাঁজাসহ শাহীন নামে ৬০ বছরের এক বৃদ্ধকে আটক করেছে র্যাব। রোববার দুপুরে সদর উপজেলার বরুনা এলাকা থেকে অবৈধ গাঁজা, ডিজিটাল পরিমাপক স্কেল ও সাড়ে তিন হাজার টাকাসহ তাকে আটক করা হয়।
র্যাব-৪ মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ সদর থানাসহ আশপাশ এলাকায় যুব সমাজের কাছে গাঁজা বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!