ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০০, ৩ ডিসেম্বর ২০২১
টাঙ্গাইলে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত
কালিহাতি থানা। ফাইল ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় হাফিজা নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার পাইকড়া ইউপির গোপালদিঘী কে.পি উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজার বাড়ি উপজেলার পাইকড়া ইউপির কালোহা গ্রামে। 

স্থানীয়রা জানান, দুপুরের দিকে উপজেলার বল্লা থেকে একটি ইট বোঝাই ট্রাক এলেঙ্গা রোডে আসার সময় গোপালদিঘী স্কুলের সামনে আসলে বালিয়াটা থেকে ছেড়ে আসা একটি অটো চালিত রিকশাকে ধাক্কা দেয়। এ সময় ওই অটো চালিত রিকশায় থাকা গোপালদিঘী কে.পি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী হাফিজা ঘটনাস্থলে মারা যায়। অটোতে থাকা বাকী যাত্রীরা আহত হয়েছেন। পরে ট্রাকটিকে উপস্থিত জনতা আটক করলেও চালক পালিয়ে যায়। 

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালককে আটক করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!