[ দেশজুড়ে ]
বাইক কিনে না দেওয়ায় অভিমানে প্রাণ দিলেন যুবক
ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে সাইম হাসান নামে এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সাইম ওই গ্রামর হাজী আব্দুল হাকিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আড়ংগাইল গ্রামের হাজী আব্দুল হাকিমের ছেলে সাইম একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য প্রায় ১৫ দিন ধরে বাবা-মাকে বলে আসছিলো। কিন্তু সাইমের বয়স কম হওয়ায় বাবা-মা রাজি হননি। এ নিয়ে গত মঙ্গলবার রাতে সাইম আবারও বাবা-মায়ের কাছে বাইক কিনে দেওয়ার আবদার জানান। এ সময় তার বাবা-মা তাদের সিদ্ধান্তে অটল থাকায় সাইম রাগ করে বাড়ি থেকে চলে যান।
পরে দুপুরে বাড়ি ফিরে নিজ ঘরে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে সাইমের মরদেহ উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।
তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. নূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!