[ দেশজুড়ে ]
পুকুরে রুপালি জাটকা
জালে ধরা পড়ে ১০ জাটকা
লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরে মিলেছে ১০ রুপালি জাটকা। লম্বায় এসব জাটকা ছয়-সাত ইঞ্চি। পুকুরে জাটকা ধরা পড়ায় এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। পুকুরে ইলিশের স্বাদ নিতে অনেকেই কেনার আগ্রহ দেখাচ্ছেন।
বুধবার সকালে চরফলকন ইউনিয়ন পরিষদসংলগ্ন পুকুরে ধরা পড়ে এসব জাটকা। ইলিশগুলো এক নজর দেখতে ভিড় জমান অনেকে। আবার অনেকে মোবাইলে ছবি ধারণ করে রেখেছেন।
চরফলকন ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, সকালে বেড় জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ ধরার সময় ১০টি জাটকা ধরা পড়ে। পুকুরে আরো ইলিশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
.png)
কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, বর্ষা মৌসুমের শুরুর দিকে মেঘনায় অস্বাভাবিক জোয়ারে ওই পুকুর ডুবে যায়। এ সময় মেঘনা নদী থেকে আসা লবণপানির সঙ্গে ওই জাটকাগুলো ঢুকে পড়ে। পরে জোয়ারের পানি নেমে গেলেও ইলিশগুলো পুকুরে আটকা পড়ে। পুকুরে জাল ফেললে বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে ওই জাটকাগুলো ধরা পড়ে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!