[ দেশজুড়ে ]
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু
পদ্মায় ফের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল পৌনে ৯টার দিকে কুয়াশার তীব্রতা কমে আসায় পুনরায় চলাচল শুরু করা হয়। এর আগে ঘন কুয়াশার কারণে প্রায় পৌনে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসি পাটুরিয়ার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে পৌনে ৯টার দিকে কুয়াশার কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।
রাজবাড়ীর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় পৌনে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া এবং গোয়ালন্দ মোড়ে ৬ শতাধিক যানবাহন ফেরিপারের অপেক্ষায় ছিল। এতে চরম ভোগান্তি পড়ে যাত্রী ও যানবাহন চালকরা।
ডেইলি-বাংলাদেশ/আরএডি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!