[ দেশজুড়ে ]
সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ, হাসপাতালে মা
দুর্ঘটনা কবলিত অটোরিকশা
চট্টগ্রামের সাতকানিয়ায় মালবাহী পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার সন্ধ্যায় সাতকানিয়া-বাঁশখালী সড়কের এওচিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ৩৪ বছর বয়সী ছোটন জলদাশ ও তার আট বছরের ছেলে জলদাশ।
আহতরা হলেন- মোহাম্মদ পারভেজ, মর্তুজ আলী ও ছোটন জলদাশের স্ত্রী সোনালী জলদাশ। তাদের সবাইকে বাঁশখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয় মালবাহী পিকআপ। এতে দুজন নিহত ও তিনজন আহত হন। এ ঘটনায় নিহতদের পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!