[ দেশজুড়ে ]
গার্মেন্টসের স্টোর রুমের ছাদ ধসে প্রাণ গেল নারী শ্রমিকের
ছবি: ডেইলি বাংলাদেশ
কুমিল্লা রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি গার্মেন্টসের নির্মাণাধীন স্টোররুমের ফলস ছাদ ধসে পড়ে জোসনা বেগম (৪৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শনিবার ইপিজেডের নাসা গার্মেন্টে এই ঘটনা ঘটে। মৃত জোসনা কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থার থিরা পুকুর পাড় এলাকার বাসিন্দা।
জানা যায়, নাসা গার্মেন্টে দীর্ঘদিন কাজ করছেন জোসনা। শনিবার সকালেও কর্মস্থলে যান তিনি। হঠাৎ গার্মেন্টের স্টোররুম অংশের বোর্ড ধসে পড়ে। সেখানে আহত হন চারজন। তিনজন দৌড়ে সরে আসার কারণে গুরুতর আহত হননি। কিন্তু জোসনা বেগম বের হতে পারেননি। গুরুতর আহত জোসনা বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোনের ছেলে রিপন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার খালার ছেলে সন্তান আছে। আমরা বুঝতে পারছি না কীভাবে কি হয়ে গেলো।
কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক জিল্লুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এটা আকস্মিক দুর্ঘটনা। নিহতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!