ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় অর্ধশত পরিযায়ী পাখি ও শিকারের ফাঁদ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৭, ১৯ নভেম্বর ২০২১
সাতক্ষীরায় অর্ধশত পরিযায়ী পাখি ও শিকারের ফাঁদ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার উপকূলীয় এলাকায় পেশাদার পাখি শিকারিদের বাড়ি বাড়ি বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে বিভিন্ন প্রজাতির দেশীয়, পরিযায়ী পাখি ও পাখি শিকারের ফাঁদ, সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত সাতক্ষীরার উপকূলীয় কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন জীববৈচিত্র্য কর্মকর্তা তন্ময় আচার্য ও বণ্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ।

অভিযানে শিকারকৃত ও শিকারে ব্যবহৃত সারস, বক, পানকৌড়ি, ডাহুক, ঘুঘু ও শালিখসহ অর্ধ শতাধিক পাখি, অসংখ্য ফাঁদ ও পাখি শিকারের সরঞ্জাম উদ্ধার করা হয়।

ছবি: ডেইলি বাংলাদেশএ বিষয়ে জীববৈচিত্র্য কর্মকর্তা তন্ময় আচার্য বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডলাইফ মিশন সহযোগিতায় ও উপস্থিতিতে বিভিন্ন প্রজাতির দেশীয় ও পরিযায়ী পাখি উদ্ধার করা হয়েছে এবং শিকারের সরঞ্জাম পুড়িয়ে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত পাখি বিভাগীয় বনকর্মকর্তার উপস্থিতিতে প্রকৃতিতে অবমুক্ত করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!