ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাস্তা আনতে গিয়ে আর ফেরা হলো না টিপুর

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪১, ১৬ নভেম্বর ২০২১
নাস্তা আনতে গিয়ে আর ফেরা হলো না টিপুর
টিপু মিয়া: ফাইল ফটো

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন টিপু মিয়া নামে এক বাংলাদেশি। তার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়।

গত ১৪ নভেম্বর রোববার স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে ছয়টার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত টিপু মিয়া চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের টেলি গ্রামের বাবুল ফকিরের ছেলে। টিপুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা বাবুল ফকির ও ভগ্নিপতি সাইফুল ইসলাম।

নিহত টিপু মিয়ার ভগ্নিপতি সাইফুল ইসলাম বলেন, টিপু মিয়া ৩ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবের রিয়াদে পাড়ি জমান। এদিকে সৌদি আরবের রিয়াদে টিপু মিয়া ও তার বাবা বাবুল ফকির একসঙ্গে কাজ করতেন। বাংলাদেশ সময় রোববার সন্ধ্যায় রিয়াদের একটি হোটেল থেকে টিপু মিয়া নাস্তা আনতে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!