ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে পিস্তলসহ ধরা খেলেন যুবক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৫, ১৫ নভেম্বর ২০২১
গাজীপুরে পিস্তলসহ ধরা খেলেন যুবক
আটক সুমন

গাজীপুরে পিস্তলসহ সুমন খান নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। রোববার (১৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার বেগমপুর ফুওয়াং গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুমন খান ওই এলাকার মাওলানা জামাল উদ্দিন খানের ছেলে।

র‌্যাবের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। পরে একটি ফায়ারিং পিন যুক্ত সচল পিস্তল ও পিস্তলের সঙ্গে চড়ানো একটি খালি ম্যাগাজিনসহ সুমন খানকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!