ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আড্ডায় অসাবধানতা, মুহূর্তে প্রাণ গেল মাদরাসাছাত্রের

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৩, ১৩ নভেম্বর ২০২১
আড্ডায় অসাবধানতা, মুহূর্তে প্রাণ গেল মাদরাসাছাত্রের
বিদ্যুৎস্পৃষ্ট: প্রতীকী ছবি

হবিগঞ্জ সদর উপজেলার জয়নগর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হুমায়ুন আহমেদ নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত হুমায়ুন আহমেদ জয়নগর গ্রামের ছাবু মিয়ার ছেলে ও চান্দপুর মাদরাসার ৯ম শ্রেণির ছাত্রী।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে হুমায়ুন জয়নগর বাজারে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল। এ সময় সে অসাবধানতাবশত বিদ্যুতের তারের মধ্যে হাত দেয়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদরাসাছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসক দেবাশীষ দাস।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!