ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে হেরোইন রাখার দায়ে একজনের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৯, ১১ নভেম্বর ২০২১
মেহেরপুরে হেরোইন রাখার দায়ে একজনের যাবজ্জীবন
পুলিশ হেফাজতে দণ্ডপ্রাপ্ত আব্দুস সালাম

মেহেরপুরে হেরোইন রাখার অভিযোগে আব্দুস সালাম নামে এক হেরোইন বিক্রেতাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায দেন।

আব্দুস সালাম মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

Advertisement

মামলার বিবরণে জানা গেছে,  ২০১২ সালের ১১ সেপ্টেম্বর গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুরের গাংনী র‌্যাব-৬ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হেলাল উদ্দিনের নেতৃত্বে রামকৃষ্ণপুর ধলা গ্রামে আব্দুস সালামের বাড়িতে অভিযান চালান। এ সময় আব্দুস সালামকে আটক করার পর তার ঘর থেকে ৪৫ গ্রাম হেরোইন, ৪ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। ওই ঘটনায় আব্দুস সালাম ও তার অপর সহযোগী খাসমহল গ্রামের কালাচাঁদের ছেলে আনারুলকে আসামি করে গাংনী থানায় একটি মামলা করা হয়। 

মামলার মোট ১৪ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি আব্দুস সালাম দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।

মামলার অপর আসামি আনারুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয় আদালত।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হাসান।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!