ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভোট দিয়ে ফেরা হলো না বাড়ি, পথেই হলেন লাশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪১, ১১ নভেম্বর ২০২১
ভোট দিয়ে ফেরা হলো না বাড়ি, পথেই হলেন লাশ
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোড়ামারা এলাকায় লরির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. শামসুল আলম। তিনি একই এলাকার বাসিন্দা।

নিহতের ছেলে রমজান আলী জানান, সকালে স্থানীয় ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন শামসুল আলম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।

চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এসআই জাহিদ হোসেন বলেন, ওই বৃদ্ধকে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!