ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মৌমাছির আক্রমণে কৃষকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪১, ৮ নভেম্বর ২০২১
মৌমাছির আক্রমণে কৃষকের মৃত্যু
ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে মৌমাছির আক্রমণে তারা মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরো দুইজন আহত হ

সোমবার সকালে উপজেলার আওনা ইউপির তটনীআটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া ওই গ্রামের মৃত আহেজ মণ্ডলের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, সকালে তারা মিয়া বাড়ির পাশে নিজের পেঁয়াজ ক্ষেতে কাজ করছিলেন। এসময় এলাকায় ছড়িয়ে পড়া মৌমাছির দল তাকে আক্রমণ করে। মৌমাছির এলোপাতাড়ি আক্রমণে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে রওনা করলে তিনি মারা যায়।

এছাড়া মৌমাছির আক্রমণে একই গ্রামের দুলাল (৪৫)ও নাথেরপাড়া গ্রামের রাসেল (৪০) আহত হয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!