ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় দেয়াল চাপায় প্রাণ গেল শ্রমিকের

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৯, ৭ নভেম্বর ২০২১
বগুড়ায় দেয়াল চাপায় প্রাণ গেল শ্রমিকের
মাটির দেয়াল চাপায় মৃত্যু: ফাইল ফটো

বগুড়ার আদমদীঘি উপজেলায় ঘরের চাল মেরামতের সময় মাটির দেয়াল চাপায় ৫৫ বছর বয়সী মজিবুর রহমান নামে এক গৃহনির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের সেবক কুন্ডু নামে একজনের মাটির বাড়ির চাল মেরামত করছিলেন মজিবুর। এ সময় মাটির দেয়াল ভেঙে নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত মজিবুর উপজেলার মাতাপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মৃত রকিম সরদার।

এ তথ্য নিশ্চিত করেন আদমদীঘি থানার এসআই রকিব হোসেন।

পুলিশ কর্মকর্তা রকিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!