[ দেশজুড়ে ]
চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারে চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের ঐ উপজেলার উপকূলীয় বদরখালীতে ইউনিয়নের ধাতিরাখালী পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- ওই এলাকার জুয়েল আহমদের ছেলে আবু বক্কর ও ফিরোজ আহমদের ছেলে আমির হামজা।
আবু বক্করের বাবা জুয়েল আহমদ জানান, আবু বক্কর ও আমির হামজা প্রতিদিন একসঙ্গে খেলে। দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয় তারা। পরে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়।
বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল বশর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!