[ দেশজুড়ে ]
কক্সবাজারে শ্রমিকলীগ সভাপতি ও ইউপি মেম্বারকে গুলি করে হত্যাচেষ্টা
সন্ত্রাসীদের গুলিতে আহত দুই ভাই
শ্রমিকলীগের কক্সবাজার জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম সিকদার ও সদরের ৫নং ঝিলংজা ইউনিয়নের মেম্বার কুদরত উল্লাহ সিকদারকে গুলি করে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। আহতরা সম্পর্কে আপন ভাই।
শুক্রবার রাত ১০টার দিকে কক্সবাজারের সদরের লিংরোডে কুদরত মেম্বারের অফিসে ছিলেন শ্রমিকলীগ নেতা জহির। ঐ সময় সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় সন্ত্রাসীরা। এতে দুই ভাই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনচারী। তিনি জানান, দুই ভাইয়ের শরীরে কয়েকটি গুলি লেগেছে। তাদের অবস্থা গুরুতর।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!