ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

যার ভয়ে পালায় বিষধর সব সাপ, সেই ‘শঙ্খিনী’ মিলল উঠানে

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৭, ৫ নভেম্বর ২০২১
যার ভয়ে পালায় বিষধর সব সাপ, সেই ‘শঙ্খিনী’ মিলল উঠানে
শঙ্খিনী সাপ

মৌলভীবাজারের কমলগঞ্জে বসতঘরের সামনের উঠান থেকে পাঁচ ফুটের একটি শঙ্খিনী সাপ উদ্ধার করছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার তিলকপুরের মণিপুরীদের উত্তরপল্লী এলাকার মুকন্দ সিংহের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র বলেন, মুকন্দ সিংহের উঠানের এক ফুলগাছের ঝোপে সাপটি দেখে বন বিভাগকে খবর দেন। পরে সাপটি উদ্ধার করা হয়। এটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে আলাপ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

শঙ্খিনী এমনি একটি সাপ যার ভয়ে অন্য সাপ পালিয়ে যায়। ইংরেজিতে ডাকা হয় Banded Krait, বৈজ্ঞানিক নাম Bungarus fasciatus। নিউরো টক্সিন বিষ সংবলিত শঙ্খিনী সাপকে এলাকা ভেদে আলাদা আলাদা নামে ডাকা হয়। যেমন; শাখামুটি, সানি সাপ, দুই মাথা সাপ প্রভৃতি।

বাংলাদেশের পরিবেশ উপযোগী অন্যতম সুন্দর সাপ শঙ্খিনী। যারা সাপ সম্পর্কে ধারণা রাখেন শান্ত স্বভাবের কারণে তাদের কাছে এটি বেশ প্রিয়। অতি সুন্দর ও চমৎকার রঙে সজ্জিত এ সাপের মাথা আকারে বেশ বড়, সারা শরীরজুড়ে কালো ও হলুদ ডোরা। সর্বোচ্চ দৈর্ঘ্য হতে পারে ছয়-সাত ফুট।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!