ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

খুলনায় অস্ত্র-গুলিসহ ১৫ মামলার আসামি গ্রেফতার

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭, ৪ নভেম্বর ২০২১
খুলনায় অস্ত্র-গুলিসহ ১৫ মামলার আসামি গ্রেফতার
গ্রেফতার আশরাফুল

খুলনায় অস্ত্র-গুলিসহ ১৫ মামলার আসামি মো. আশরাফুল আলমকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে র‌্যাব-৬ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ৫৫ বছর বয়সী আশরাফুল জেলার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের আব্দুল হান্নান হাওলাদারের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনার লবণচরা থানাধীন পুটিমারি বাজারের শ্মশানঘাটের সামনে মাদক বেচাকেনা চলছে- এমন সংবাদে সেখানে অভিযান চালায় র‌্যাব। টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আশরাফুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একাটি বিদেশি পিস্তল, একাটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দুটি সিমকার্ডসহ একটি মুঠোফোন ও দুই হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। আশরাফুলের বিরুদ্ধে লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চুরি, মারামারি, চাঁদাবাজিসহ ১৫টি মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!