[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় বাথরুমের পানি ভর্তি বালতিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউপির পারুলিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু ফারজানা ওই এলাকার রমজান আলীর মেয়ে।
মুত্যু ফারজানার চাচা আজিজুল ইসলাম জানান, দুপুরে গোসল করার জন্য মায়ের সাথে বাথরুমে যায় শিশু ফারজানা। বাথরুমের বড় একটি বালতি পানি ভর্তি ছিল।
ফারজানার মা অল্প সময়ের জন্য বাথরুম থেকে বাইরে গেলে পানিতে খেলা করতে গিয়ে বালতিতে পড়ে যায় শিশুটি। পরে তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক ডা. সাব্বির আহম্মেদ তাকে মৃত ঘোষণা করে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!