ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যাচেষ্টা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১২, ২৮ অক্টোবর ২০২১
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যাচেষ্টা
আহত ছাত্রলীগ নেতা মোনাফ সিকদার

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনাফ সিকদারকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা তারেক নামে আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে কলাতলী সুগন্ধা পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। 

কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী তামজিদ পাশা জানান, শহরের সুগন্ধা পয়েন্টে এলাকায় একটি শুটকি মার্কেটের সামনে মোনাফ সিকদারসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। ঐ সময় তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিনি ও তার সঙ্গে থাকা তারেক নামে আরেকজন গুলিবিদ্ধ হন। পরে পথচারীরা দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্রগ্রামে পাঠানো হয়। 

আহত মোনাফ সিকদারের ব্যবসায়িক পার্টনার মো. ওবাইদুল বলেন, ঘটনাস্থলের চারপাশেই সিসিটিভি রয়েছে। ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা যাবে। বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে মোনাফ সিকদারকে হত্যাচেষ্টা করেছে একটি চক্র। 

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!