[ দেশজুড়ে ]
মেয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়
নাটোরের সিংড়ায় প্রতিবন্ধী মেয়ের লাঠির আঘাতে শামসুল আলম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঐ উপজেলার শেরকোল আগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, শামসুল আলম কয়েক বছর আগে তার বাকপ্রতিবন্ধী মেয়ে কোহিনুরকে একই উপজেলার লালোর এলাকায় বিয়ে দেন। সম্প্রতি বিচ্ছেদ হওয়ায় কোহিনুর বাবার বাড়িতে চলে আসে। এ নিয়ে বাবা-মেয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার দুপুরে কোহিনুর তার বাবাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই শামসুল আলমের মৃত্যু হয়।
সিংড়া থানার ওসি নুর-ই-আলম বলেন, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে কোহিনুর পলাতক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!