ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফুটফুটে সন্তানের জন্ম দিলো মানসিক ভারসাম্যহীন মা

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৪, ২৪ অক্টোবর ২০২১
ফুটফুটে সন্তানের জন্ম দিলো মানসিক ভারসাম্যহীন মা
টেকনাফ হাসপাতালে চিকিৎসাধীন মানসিক ভারসাম্যহীন নারী ও সদ্যজাত শিশু

কক্সবাজারের টেকনাফে মানসিক ভারসাম্যহীন এক নারী সন্তানের জন্ম দিয়েছেন। এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আলোচনা শুরু হয়।

শনিবার রাতে ঐ উপজেলার শামলাপুরের শিলখালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ঐ নারী অন্তঃসত্ত্বা হন। শনিবার রাতে তার প্রসব বেদনা শুরু হলে ঐ এলাকার চৌকিদার শহিদ উল্লাহ টেকনাফ থানায় খবর দেন। এরপর পুলিশ ঐ নারীকে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাতেই নরমাল ডেলিভারিতে একটি ফুটফুটে সন্তানের জন্ম দেন তিনি।

মানসিক ভারসাম্যহীনদের নিয়ে কাজ করা সংগঠন মারোত-এর সভাপতি আবু সুফিয়ান জানান,  মা ও মেয়ে সুস্থ আছেন। তাদের এখনো হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!