ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে মৌমাছির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪২, ২০ অক্টোবর ২০২১
মানিকগঞ্জে মৌমাছির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের
মৌমাছির আক্রমণ: প্রতীকী ছবি

মানিকগঞ্জের দৌলতপুরে মৌমাছির আক্রমণে মুন্নাফ খাঁ নামে এক বৃদ্ধর  মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার চক হরিচরণ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মুন্নাফ খার বাড়ি দৌলতপুর উপজেলার চকহরিচরণ গ্রামের খাঁ বাড়ি।

স্থানীয় সাংবাদিক শাহ আলম জানান, মুন্নাফ খা সকালে তার গৃহপালিত ছাগল মাঠে চড়াতে নিয়ে যাওয়ার সময় মন্টু চেয়ারম্যানের পুরান বাড়ির কাছে পৌছাঁলে হঠাৎ উড়ে আসা এক ঝাঁক মৌমাছি ছাগলসহ মুন্নাফকে আক্রমণ করে। এতে ভয়ে এবং মৌমাছির হুলের আঘাতে মুন্নাফ চিৎকার করতে থাকে।

একপর্যায়ে দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। স্থানীয়রা মুন্নাফকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!