[ দেশজুড়ে ]
দিনাজপুরে নৈশকোচের ধাক্কায় ব্যবসায়ী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
দিনাজপুরের বিরলে বাসের ধাক্কায় মমতাজ আলী নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় সিএনজির আরও ৫ যাত্রী গুরুতর আহত হন।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার দেওয়ান দিঘি বাজার সংলগ্ন দেওয়ানদিঘী পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ আলী বিরল উপজেলার রঘুনাথপুর মঙ্গলপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে একটি নৈশকোচ দিনাজপুরগামী সিএনজিকে দেওয়ানদিঘী পেট্রলপাম্পের সামনে ধাক্কা দেয়। এতে সিএনজির চালকসহ ৫ যাত্রী আহত হন। এ সময় ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী মমতাজ আলী মারা যান।
পরে স্থানীয়রা আহত যাত্রী ও সিএনজি চালককে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বিরল থানার ওসি ফখরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিরল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!